• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
বরিশালে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এমরান তালুকদার (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১১ মে) রাত ১০ টার দিকে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমানের নির্দেশনায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের হাছির খাল ব্রিজের ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে একশতগ্রাম গাঁজাসহ এমরান তালুকদরকে আটক করে।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১২ মে) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল