• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তার বদলির দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
পুলিশ কর্মকর্তার বদলির দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও ডিআইজির কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্যর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন ২০২৪ এর জুলাই-আগষ্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছি।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই, অভিযুক্ত এডিসি রিয়াজ হোসেনকে বদলি করুন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ডিআইজি অফিসে (বরিশল রেঞ্জ) তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল