• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা মজিবর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৬, ২২:৪৮ অপরাহ্ণ
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা মজিবর গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকের ওপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মজিবর ওরফে ঝাটকা মজিবরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস। তিনি বলেন, মজিবর সর্বমোট তিনটি মামলার আসামি।

গ্রেফতার মজিবর বরিশাল সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক। তার বাবার নাম মৃত জাফর সিকদার। নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা তিনি।

মজিবর বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলার আসামি। এছাড়াও বরিশালের একাধিক সাংবাদিকের ওপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মজিবর ওরফে ঝাঁটকা মজিবর বরিশাল ছেড়ে আত্মগোপনে ছিলো।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল