নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দীন আহমেদ, বীর বিক্রম বরিশাল সফরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সফরকালে শনিবার (১৮ এপ্রিল) সার্কিট হাউজে অবস্থানরত স্পিকারকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতা রহমাতুল্লাহ।
এ সময় বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিন নগরীর একটি গোরস্থানে স্পিকার তার মরহুম বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহও উপস্থিত থেকে দোয়ায় শরিক হন।
স্পিকারের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।