নিজস্ব প্রতিবেদক : অদ্য ১৭/৪/২০২৬ ইং রোজ শুক্রবার সকাল দশটায় লাকুটিয়া ঐতিহ্যবাহী জমিদার বাড়ি (বাবুর বাড়ি) দিঘির পশ্চিম পাড়ে কাশিপুর ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে বাংলা বর্ষবরণ করার লক্ষ্যে দিন ব্যাপ যুব ক্রিকেট টুর্নামেন্ট ও বনভোজনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আমির জনাব মাওলানা শফিউল্লাহ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব জামায়াতের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক সোহরাব।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সফিউল্লাহ তালুকদার বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তথা যুবকদের বাংলাদেশ। ঘুনে ধরা আমাদের এই সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে কাজ করতে হবে। অন্যথায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা কেবলমাত্র স্বপ্নই থেকে যাবে। ২৪ এর গণঅভ্যুত্থানে যুবক ছাত্র তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে একটি ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদিও সে সংগ্রাম শেষ হয়নি, আরো কাজ করতে হবে-ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। সর্বক্ষেত্রে যুবকরা যদি তাদের নিজ নিজ ভূমিকা পালনে সজাগ থাকে তবে সমাজ থেকে অচিরেই অন্যায়,অত্যাচার,অবিচার, দুর্নীতি, ঘুষ-বাণিজ্য, চাঁদাবাজি, নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি জনাব অধ্যাপক কাউসার হোসাইন, চরকাউয়া ইউনিয়ন সভাপতি মোঃ আঃ আলিম, কাশিপুর ইউনিয়ন সেক্রেটারি জনাব তাজ উদ্দিন আহমেদ, কাশিপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ কামরুজ্জামান বাশার, বরিশাল সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি জনাব গাজী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা যুব জমায়াতের সেক্রেটারি জনাব হাফেজ ইয়াসিন হোসেন, ৩০ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান রিয়াজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিমানবন্দর থানা সভাপতি জনাব মোহাম্মদ জাবের হোসেন, কাশিপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জনাব মোঃ ইব্রাহিম সহ কাশিপুর ইউনিয়নের যুব ইউনিট নেতৃবৃন্দ।