
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদক ।। স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পোর্টরোডস্থ আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল স্বাগতম এ এই অভিযান পরিচালনা করা হয়। স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নগরীর পোর্টরোডস্থ বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড চলে আসছিলো। এই অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযানে অংশ নেয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস বলেন, “দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, “নগরীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো হোটেলে অনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”