• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই: বিলকিস জাহান শিরিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০০:০৫ পূর্বাহ্ণ
প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই: বিলকিস জাহান শিরিন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য দরকার সবার সহযোগিতা।

আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের নগর অডিটোরিয়াম ভবন চত্বরের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহনের আগে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

নতুন এ প্রশাসক বলেন, ‘সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি করপোরেশন গড়তে চাই। তবে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।’

এসময় তিনি প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দেয়ার কথা উল্লেখ করেন। পরে নিজ কক্ষে সিটি করপোরেশনের আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাবের সিও, বিএনপির জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল