• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাঁদলেন বরিশালের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাঁদলেন বরিশালের নেতাকর্মীরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া- মোনাজাতের আয়োজন করেছে জেলা (দক্ষিণ) তাঁতীদল।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নগরী সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তার রোগ মুক্তি কামনায় কাঁদলেন উপস্থিত নেতাকর্মীরা।

বরিশাল জেলা (দক্ষিণ) তাঁতীদলের সভাপতি এস এম মাইনুল হাসানের সভাপতিত্বে দোয়া-মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিশেষ ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরীন, জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল