• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় আওয়ামী লীগের মশাল মিছিল, জড়িতদের শনাক্তে পুলিশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
ভোলায় আওয়ামী লীগের মশাল মিছিল, জড়িতদের শনাক্তে পুলিশি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় শুক্রবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিলে অংশ নেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই এবং ভোলা জেলা আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই মশাল মিছিল বের করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সদর থানা এলাকার কোথাও কোনো কর্মসূচি পালিত হয়েছে বলে তার জানা ছিল না। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিওটি দৃষ্টিগোচর হওয়ার পর এতে সম্পৃক্ত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর আকস্মিক এই কর্মসূচির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল