নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জোন জনাব পবিত্র কুমার হালদার এর নেতৃত্বে কাউনিয়া থানার বিশেষ আভিযানিক টিম আজ সন্ধ্যা থেকে কাউনিয়া থানাধীন কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কাউনিয়া প্রধান সড়ক ও নাজিরেরপুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য যে সমগ্র মহানগরী জুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।