• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মণের করাতি মাছ আড়াই লাখে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
২৫ মণের করাতি মাছ আড়াই লাখে বিক্রি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বঙ্গোপসাগরে ধরা পড়া ২৫ মণ ওজনের একটি করাতি মাছ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকালে জেলেরা মাছটি উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসেন। এত বড় আকৃতির মাছ দেখতে মানুষের ভিড় জমে যায়।

জেলেরা জানান, কাঁঠালিয়া উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তাদের জালে এই বিশাল করাতি মাছটি ধরা পড়ে। দীর্ঘদিন পর এত বড় মাছ পাওয়ায় জেলেদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।

পরে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার।

তিনি বলেন, “বেশি দামে বিক্রির আশায় মাছটি পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নেওয়া হয়েছে। সেখানে এটি টুকরো করে বিক্রি করা হবে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল