• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টা আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
বরিশালে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টা আটক ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনার মধ্যে এবার চুরির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর সকাল ৬টার দিকে নগরীর চাঁদমারী এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক দুই ব্যক্তি হাসপাতালের সাবস্টেশন কক্ষে প্রবেশ করে বৈদ্যুতিক তার দেখছিলেন। এ সময় হাসপাতালের এক কর্মচারীর সন্দেহ হলে তিনি তাদের হাতেনাতে আটক করেন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার এসআই মানিক ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকার হাফেজ হাং ও আখির ছেলে স্বপন হাং এবং পটুয়াখালীর লোহালিয়া এলাকার শামছুল হক ও সাহিদা বেগমের ছেলে সালমান মৃধা।

নগরীর বিভিন্ন স্থানে সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টার অভিযোগে দুজন আটক হওয়ায় এ ঘটনার সঙ্গে সাম্প্রতিক চুরির ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

আটক দুজনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং তারা কোনো চক্রের সঙ্গে জড়িত কি না, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল