• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে অচেতন অবস্থায় উদ্ধার যুবকের পরিচয় মিলেছে, সুস্থ আছেন জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৩০ অপরাহ্ণ
বরিশালে অচেতন অবস্থায় উদ্ধার যুবকের পরিচয় মিলেছে, সুস্থ আছেন জাহিদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বন্দর থানা এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. জাহিদ হাসান (২১)। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের চেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের এয়ারখান মদিনা মসজিদের উত্তর পাশে বরিশাল-ভোলা মহাসড়কসংলগ্ন একটি খালি জমি থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্রনাথ জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তাঁর বাবা ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

জাহিদের বাবার নাম জালাল সরদার এবং মায়ের নাম জেসমিন। তাঁদের স্থায়ী ঠিকানা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরোদোরন গ্রামের সরদার বাড়ি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মেঘনাঘাট এলাকায় বসবাস করেন।

তবে কী কারণে বা কারা তাঁকে অচেতন অবস্থায় ওই স্থানে ফেলে রেখেছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল