• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শুরু হচ্ছে চরমোনাইয়ের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল, প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬, ২২:৫৩ অপরাহ্ণ
আগামীকাল শুরু হচ্ছে চরমোনাইয়ের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল, প্রস্তুতি সম্পন্ন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের অগ্রহায়ণ মাসের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা শুরু হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর ছাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে এই মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হবে।

চরমোনাই দরবার শরিফ সূত্রে জানা গেছে, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ ৭টি মূল বয়ান পেশ করবেন। এ ছাড়া উদ্বোধনী ও আখেরি বয়ানসহ পীর ছাহেব চরমোনাই নিজে মোট ৪টি বয়ান করবেন।

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিল সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো মুরিদান ও মুসল্লিদের নির্বিঘ্নে অবস্থান, ইবাদত-বন্দেগি এবং তিন দিনব্যাপী ওয়াজ শ্রবণের জন্য দরবার শরিফ ময়দানে পর্যাপ্ত প্যান্ডেল, অজু-গোসল ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আগামী সোমবার (৩০ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বার্ষিক মাহফিলের সমাপ্তি ঘটবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল