• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় এসব প্রতিষ্ঠানকে শোকজ দেয় বরিশাল শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৩ নভেম্বর) নোটিশের খবরটি জানাজানি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দেরকে নানাভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

এর আগে সোমবার (২ নভেম্বর) রাতে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো: জসিম উদ্দিন এসব প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ দেন।

নোটিশ পাওয়া ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পটুয়াখালীর তিনটি, ভোলার তিনটি, বরগুনার দুইটি, পিরোজপুরের দুইটি, ঝালকাঠির একটি কলেজ রয়েছে।

নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পটুয়াখালীর গলাচিপা ‍উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ ও পটুয়াখালী সদরের আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ, ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ, বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলা পাশা কলেজ, পিরোজপুরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজ।

নোটিশে প্রতিষ্ঠানগুলোর প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ কমিটি, বিগত পাঁচ বছরের ফলাফলের তালিকাসহ প্রতিষ্ঠানের সভাপতিকে সাথে নিয়ে প্রধান শিক্ষক/অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল