• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে প্রধান শিক্ষক মরহুম মোবারক মৃধার স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
উজিরপুরে প্রধান শিক্ষক মরহুম মোবারক মৃধার স্মরণে শোকসভা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে ব্যাপক আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ সেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুরের প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ইমস্ট্রাক্টর সৈয়দ গাফফার আলী,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বক্তৃতা কালে বলেন, মরহুম প্রধান শিক্ষক মোঃ মোবারক মৃধা তার কর্মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।তিনি আজ আর আমাদের মাঝে নেই,এই সত্যটি মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। তিনি একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ্যবইয়ের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ রাখেন নাই, তিনি তার স্নেহ, আদর্শ, সততা ও দিকনির্দেশনা দিয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলেন। তিনি তার কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন নিরলসভাবে। বিদ্যালয়ের প্রতিটি উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং শিক্ষকদের প্রতি তার আন্তরিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমাদের শিক্ষা পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন ও আপনজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী শিক্ষকবৃন্দ, মরহুম শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্য হলো তার আদর্শ ও স্বপ্নকে বাচিয়ে রাখা। তিনি আপনাদের যে সততা, নিষ্ঠা ও শিক্ষার আলো দেখিয়ে গেছেন,তা ধারণ করে আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই তার আত্মা শান্তি পাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল