• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য নিরসনে কাউনিয়া থানার আকস্মিক সাঁড়াশি অভিযান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্য নিরসনে কাউনিয়া থানার আকস্মিক সাঁড়াশি অভিযান।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জোন জনাব পবিত্র কুমার হালদার এর নেতৃত্বে কাউনিয়া থানার বিশেষ আভিযানিক টিম আজ সন্ধ্যা থেকে কাউনিয়া থানাধীন কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কাউনিয়া প্রধান সড়ক ও নাজিরেরপুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য যে সমগ্র মহানগরী জুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল