• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পুকুর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
ভোলায় পুকুর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার পুকুর থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়াডের চৌমুহনী এলাকার ওই পুকুর থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে জসিমের পুকুর সেচ দেয়ার সময় ওই পিস্তলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ পিস্তলটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জিয়া উদ্দিন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিসহ ওই পিস্তলটি উদ্ধার করেছি। তবে এটি দেশি না কি বিদেশি তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল