• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ২২:৫৪ অপরাহ্ণ
ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  : শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। আজ বুধবার বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়। আগামী ১৪ মার্চ শনিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য- এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ¦ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন- মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলার সহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- ইতোমধ্যে মাহফিলের ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল