• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক::সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে।রবিবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

তিনি বলেন, খুব শিগগির সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল