• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দিন কোন পুলিশ সদস্য কোন নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
ভোটের দিন কোন পুলিশ সদস্য কোন নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোটের দিন কোন পুলিশ সদস্য কোন নেতার কথায় কাজ করলে চাকরি থাকবে না।

বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেছেন-নির্বাচনী দায়িত্ব পালনে যদি কোন পুলিশ সদস্য আমাদের নির্দেশনার বাইরে কোন কাজ করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। ডিপার্টমেন্টের বাইরে কোন দল বা নেতার নির্দেশনা ও কথায় কাজ করলে তাকে চাকরির চিন্তা বাদ দিয়ে কাজ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদ্বয় সাম্প্রতিক বরিশাল সফর করে আমাকে এই নির্দেশনা বা বার্তা দিয়ে গেছেন। গতকাল আজকের পরিবর্তন কে এসব কথা বলেন বিএমপি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন-স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির একটাই নির্দেশনা যে কোন মূল্যে নির্বাচন সুষ্ঠু ও পেশী শক্তি মুক্ত রাখতে হবে। এর বাইরে কোন কথা শুনতে বা মানতে নারাজ তারা। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ কে যা যা করা প্রয়োজন তা করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন-এবারের নির্বাচন বিগত ১৫ বছরের মত হবে না। পুলিশ বাহিনী কোন বিশেষ দলের পক্ষে কাজ করবে না। এই বাহিনী একটি সরকারি ও জনগনের বাহিনী হিসাবে জনগনের জন্য কাজ করবে। আমি আশাবাদী বরিশাল মেট্টোপলিটন এলাকায় পুলিশ শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন-আমরা মেট্টোপলিটন এলাকায় ব্যবহারের জন্য ১০৩টি বডি ক্যামেরা পেয়েছি। ওই বডি ক্যামেরার মাধ্যমে আমরা খুব সহজেই প্রত্যেক নির্বাচনী কেন্দ্রের দৃশ্য দেখতে পারব। সুতরাং কোন কেন্দ্রে সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষনিক অপর একটি টিম গিয়ে যুক্ত হতে পারবে। সুতরাং এটি আমাদের জন্য বাড়তি সুবিধা হিসাবে কাজ করবে। ভোটের দিন রিটার্ণিং অফিসারের কার্যালয় ও পুলিশ কমিশনারের দপ্তরে আলাদা দুটি মনিটরিং বা কন্ট্রোল রুম খোলা থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল