• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জালে আটকা পড়া মেছোবাঘ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫, ২২:৪৩ অপরাহ্ণ
বরিশালে জালে আটকা পড়া মেছোবাঘ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পুকুরপাড়ের জালে আটকা পড়ে স্থানীয়দের হাতে বন্দী হয়েছে একটি মেছোবাঘ। বৃহস্পতিবার সকালে রূপাতলী বটতলা এলাকায় স্থানীয়রা প্রাণিটিকে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছোবাঘটি উদ্ধার করেছে।

ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়ে মেছোবাঘ। খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে আটকে পড়ে। তখন স্থানীয়রা প্রাণিটিকে আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছোবাঘটি হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে প্রাণিটির পা কেটে গিয়েছে। খবর পেয়ে সেখান থেকে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছোবাঘটি উদ্ধার করেছে। পরে ভেটেনারী সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “মেছোবাঘটি আমাদের হেফাজতে রয়েছে। চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল