• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আ.লীগের কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আ.লীগের কমিটি গঠণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  : কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।

কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াকে আহবায়ক করা হয়েছে।

এছাড়া ছয়জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন-কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু ও ফরহাদ হোসেন মুন্সী।

২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনকে ১নং সদস্য এবং সাবেক পৌর মেয়র ও সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমানকে সদস্য করা হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ১৪ নভেম্বর কমিটির অনুমোদন দিয়েছেন।

সংগঠনের কার্যক্রমকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহবায়ক মনির হোসেন মিয়া হোয়াটসঅ্যাপে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এইচ.এম হারুন, সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রব হাওলাদার, শাজাহান প্যাদা, নুর আলম সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, মোঃ জাহাঙ্গীর মোল্লা, সুশীল করাতি, কবির হোসেন খান, কৃষ্ণ কান্ত দে, মো. আলমগীর হোসেন কবিরাজ, মতলেব মাতুব্বর, মেজবা উদ্দিন শরীফ ফিরোজ, মো. মিজানুর রহমান, ফারুক হোসেন বেপারী, অ্যাডভোকেট শাহিদা আক্তার, সৈয়দ মাহাবুব আলম ও রেজাউল করিম টিটু।

অপরদিকে কমিটি গঠণের প্রেসবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল