• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নৌবাহিনীর অভিযানে ৩০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ১৯:৫১ অপরাহ্ণ
বরিশালে নৌবাহিনীর অভিযানে ৩০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়।

সোমবার বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ আরও ৭৪টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।

নৌবাহিনীর বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল