• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ, তালিকা দেখুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ, তালিকা দেখুন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত ১ অক্টোবর থেকে আলাদা আলাদাভাবে তালিকা প্রকাশ করা হয়। বাকিগুলোও শিগগির প্রকাশিত হবে বলে জানা গেছে।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির মেয়াদ দুই বছর।

এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়। সাধারণভাবে বৃত্তি দুই ধরনের- মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

এই বৃত্তি মূলত এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার একটি সরকারি ব্যবস্থা।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল