• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়া থানার তৎপরতায় বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
কাউনিয়া থানার তৎপরতায়  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরের কাউনিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেল জানায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেপ্টেম্বর মাসজুড়ে কাউনিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে সেগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানায়, হারানো মোবাইল ফোন উদ্ধারে বরিশাল মেট্টোপলিটন পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল