• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনের সময়কাল জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২২:২২ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনের সময়কাল জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে।

মীর শাহে আলম আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। প্রার্থী ও ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে, এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কলঙ্কিত করে বা নির্বাচনের কোনো কলঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার থাকবে না। এটা আপনাদের মাধ্যমে জনগণকে এবং যারা প্রার্থী, তাদের আমরা এই নিশ্চয়তা দিতে চাই।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল