• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আছিয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী-শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
আছিয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী-শ্বশুর গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব—৮।

র‌্যাব—৮ এর পটুয়াখালী ক্যাম্প সদস্যরা মঙ্গলবার (২৪ মার্চ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার (২৫ মার্চ) র‌্যাব—এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের মোঃ ফরহাদ পহলান (৩০) বিয়ের পর থেকেই তার স্ত্রী আছিয়াকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। মেয়ের সুখের কথা চিন্তা করে স্বর্ণালংকারসহ দুই লাখ টাকা এবং ৩টি গরু ক্রয় করে দেন আছিয়ার বাবা। পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্যও তিন লাখ টাকা প্রদান করেন মেয়ের জামাইকে। কিন্তু বিদেশে কাজকর্ম না করে দেশে ফেরত এসে স্ত্রীর কাছে পুনরায় দুই লাখ টাকা দাবি করে সে। তা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে শারিরীক ও মানসিক নির্যাতন করে ফরহাদ।

এরপরে গত ৬ মার্চ রাত ১২ দিকে ফরহাদ তার শশুরের মোবাইল নম্বরে ফোন দিয়ে জানান আছিয়া গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে মৃতের বাবা জামাই বাড়ীতে এসে দেখতে পান আছিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যাকান্ডের পর গত ২৪ মার্চ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে মামলার দুই প্রধান আসামী মোঃ ফরহাদ পহলান ও তার পিতা আঃ রব পহলানকে (৬০) র‌্যাব—৭ এর সহায়তায় গ্রেফতার করে র‌্যাব—৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘আছিয়া হত্যা মামলা প্রধান দুই আসামিকে র‌্যাব—৮ এর সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। তারা এখন থানা হেফাজতে আছেন। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজন হলে আদালতে রিমান্ড আবেদন করব।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল