• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত এসব কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এ ছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল