অনলাইন ডেক্স : বরিশাল নগরীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ত্রিশ গোডাউন নদীরপাড়। প্রতিদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ভিড় জমান হাজারো মানুষ। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে কীর্তনখোলা নদীর তীর। ঘোরাঘুরির পাশাপাশি অনেকেই উপভোগ করেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার।
এমনই এক পরিবেশে ত্রিশ গোডাউন নদীরপাড়ে প্রবেশমুখে ভোজনপ্রেমীদের নজর কাড়ছে ‘খাদকের আড্ডা’ নামে একটি ফাস্টফুডের দোকান। অল্প সময়ের মধ্যেই দোকানটি খাবারপ্রেমীদের কাছে পরিচিতি পেতে শুরু করেছে।
দোকানটিতে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, শর্মা, নাচোস ও পপ চিকেনসহ বিভিন্ন ধরনের ফাস্টফুড পাওয়া যাচ্ছে। নদীরপাড়ে ঘুরতে আসা অনেকেই পছন্দের খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। দোকান কর্তৃপক্ষের দাবি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে।
‘খাদকের আড্ডা’র স্বত্বাধিকারী মিরাজ জানান, মাত্র কয়েক দিন আগে তিনি দোকানটি চালু করেছেন। এরই মধ্যে কিছু নিয়মিত গ্রাহক তৈরি হয়েছে। যারা একবার খাবার খাচ্ছেন, তাদের অনেকেই আবার আসছেন। গ্রাহকদের এই আগ্রহ তাঁকে আরও ভালো সেবা দেওয়ার বিষয়ে উৎসাহিত করছে।
মিরাজ বলেন, খাবারের মান বজায় রাখা, ক্রেতাদের সাধ্যের মধ্যে দাম নির্ধারণ এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিক ও সেবামূলক আচরণ করাই তাঁর প্রধান লক্ষ্য। ক্রেতাদের সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করতে চান তিনি।
নগরীর ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে ত্রিশ গোডাউন নদীরপাড়ে আসা মানুষের কাছে ঘোরাঘুরির পাশাপাশি পছন্দের খাবার উপভোগ করাও বিনোদনের একটি অংশ। সেই চাহিদাকে সামনে রেখে ‘খাদকের আড্ডা’ গ্রাহকপ্রিয় হয়ে উঠবে খাবারের মান, পরিচ্ছন্নতা, সাশ্রয়ী মূল্য ও সেবার ধারাবাহিকতার বজায় রেখে এমন প্রত্যাশা সংস্লিষ্টদের।