• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১৬:৩৬ অপরাহ্ণ
বরিশাল কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম। আজ ৪ অক্টোবর তিনি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম এর আগে ঢাকা জেলার ধামরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সহ দেশের বিভিন্ন ইউনিট ও থানায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর নবাগত ওসি মো. মনিরুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,কিশোর গ্যাং,ইভটিজিং ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,অপরাধী যে-ই হোক,কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি,ছিনতাই সহ নগরীর অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। নবাগত ওসি বলেন,জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনা হবে। কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন,সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যবসায়ী,শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি মোঃ মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ভাবে নিয়ন্ত্রণে কাজ করবেন বলে প্রত্যাশা নগরবাসীর।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল