• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ২১:৩৯ অপরাহ্ণ
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে; পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে ১১টি ইউনিট কাজ করছে, আরও পাঁচটি ইউনিট পথে আছে।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল