নিজস্ব প্রতিবেদক : বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষ ছড়িয়ে পড়লে টার্মিনাল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বিএম কলেজের দুই শিক্ষার্থী মুলাদী থেকে বরিশালে ফিরছিলেন। তারা শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দেওয়ার কথা জানালে শ্রমিকরা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা–কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
এদিকে ঘটনাস্থলে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনা স্থানে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করতে কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হতে পারে।তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।বাস ভাংচুরের বিষয়ে এখন পর্যন্ত পরিসংখ্যান বলতে পারব না পরে বিস্তারিত জানাব।আর এখন বাস চলাচল স্বাভাবিক আছে।