নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার এবং মো. খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী,ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খায়রুল আলম সুমন, যিনি এর আগে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৫) নর্দার্ন রুট প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি এই নতুন রদবদল বরিশালের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।