• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান, চার মামলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
বরিশালে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান, চার মামলায় জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান, চার মামলায় জরিমানা

বরিশাল সিটি কর্পোরেশন এলাকার নবগ্রাম রোড, বান্দ রোড ও পুলিশ লাইন্স এলাকায় খোলা বাজারে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণে বুধবার (১২ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. ইকবাল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আজহারুল ইসলাম।

অভিযান চলাকালে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে অভিযানে চারটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে বিক্রি ও মজুদ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল