• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ২৩:১৫ অপরাহ্ণ
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলায় লালমোহন উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় ঘটেছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ও দুপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- ভোলার লালমোহন উপজেলার কামলা ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে নুসরাত (৪) ও নুর ইসলামের মেয়ে মোহনা আক্তার (৪) এবং একই উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে মো. আলিফ (২)।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে নুসরাত ও মোহনা তাদের বসতঘর থেকে খেলতে একসঙ্গে বের হয়। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। এরপর বিকেলে তাদের বসতঘরের পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে ডুবন্ত অবস্থায় ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে দুপুরে বসতঘর থেকে বের হয়ে পরিবারের অজান্তে বসতঘরের পাশে পুকুরে পরে যায় আলিফ। পরে তার পরিবার খোঁজাখুঁজি করে পুকুর থেকে আলিফকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল