• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যের বীজ ও সার। বীজগুলোর মধ্যে – গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড় বীজ রয়েছে।

 

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এস. এম. আল-আমীন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল