• ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শ্রেষ্ঠ অফিসার পুরস্কার পেলেন এসআই নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ২২:১২ অপরাহ্ণ
বরিশালে শ্রেষ্ঠ অফিসার পুরস্কার পেলেন এসআই নাসিম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হলেন কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ গোলাম নাসিম । বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ তুলে দেন। .

জানা গেছে, তিনি স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদানের পরেই অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা তৎপর রয়েছেন। একাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন। এমনকি মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনির মাদক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

এ প্রসঙ্গে গোলাম মোঃ নাসিম বলেন, এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি পুলিশ কমিশনার স্যার এবং কোতয়ালী মডেল থানার ওসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সাফল্য আমার সকল সহকর্মীর।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল