• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ২১:৫৫ অপরাহ্ণ
বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার এবং মো. খায়রুল আলম সুমনকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী,ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খায়রুল আলম সুমন, যিনি এর আগে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৫) নর্দার্ন রুট প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

সরকারি এই নতুন রদবদল বরিশালের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল