• ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নসিমনের চাঁপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬, ০০:১০ পূর্বাহ্ণ
বরিশালে নসিমনের চাঁপায় শিশু নিহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় মালামাল বোঝাই নসিমনের চাঁপার এক শিশু নিহত হয়েছে।

তিন বছরের নিহত শিশু তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির জানিয়েছেন, শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটার দিকে রাস্তার পাশে বসে একটি বল নিয়ে খেলা করছিলেন শিশু তুরফা।

হঠাত করে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে যায় শিশু তুরফা। এসময় সড়ক দিয়ে মালামাল বোঝাই একটি নসিমন বেপরোয়াগতিতে যাওয়ার সময় শিশু তুরফাকে চাঁপা দেয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল