• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ভোররাতের কোনো এক সময় গান পাউডার অথবা পেট্রোল ব্যবহার করে আগুন দেওয়া হয় বলে ধারণা করা হয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আগুনের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।”

ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক তাফাজ্জল হোসাইন ফরিদ,সেক্রেটারি অধ্যাপক জহুরুল হক সহ একটি টিম। বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার এবং ছাত্র—জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল