• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আ.লীগ নেতা আরাফাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ২২:০৩ অপরাহ্ণ
বরিশালে আ.লীগ নেতা আরাফাত গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে আরাফাত রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গ্রেফতার আরাফাত রহমান বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ইউনিয়নের চরআবদানীর মৃত কাদের সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার ওই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়নের সহ-সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল